ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ মৃত্যু
×

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১ | ২২:১৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২১ | ২২:১৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা শনাক্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। 

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে নুরুল ইসলাম (৬৫) নামে একজন মারা গেছেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। 

এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ময়মনসিংহের। অন্যজন জামালপুরের বাসিন্দা। তারা হলেন- ময়মনসিংহের ভালুকার রুবেল মিয়া (৩৬), গফরগাঁওয়ের হীরা (৬০), গৌরীপুরের রাজিয়া সুলতানা (৮০) ও জামালপুর সদরের হাতেম আলী (৭২)। 

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪৬ জন। এর মধ্যে ১০ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। 

এদিকে জেলায় একদিনে ৬১২ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৪২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

আরও পড়ুন

×