ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডির প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে

ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডির প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে
×

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১ | ০৭:১১ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৩০

ব্রাহ্মণবাড়িয়ায় রহমত ভূঁইয়া রানা নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

এলজিইডির বেশ কয়েকজন কর্মকর্তা ছড়িয়ে পড়া ভিডিওটি উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূঁইয়া রানার বলে নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ।

এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, রানার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত ছিলেন। গত দেড় বছর আগে তাকে সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বদলি করা হয়। তবে তিনি ঠিকমতো অফিস করতেন না।

এ ব্যাপারে রানা বলেন, ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও তার। তিনি একটি চক্রের অনৈতিক দাবি পূরণ করতে না পারায় ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বলে দাবি করেন।

সদর উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, 'ছবি ও ভিডিও আমার নজরে এসেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।'

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম বলেন, 'ইয়াবা সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। সে (রহমত ভূঁইয়া রানা) শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

আরও পড়ুন

×