ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৬ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৬ মৃত্যু
×

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ২২:০৬ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ২২:০৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। 

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। 

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়মনসিংহ ও শেরপুরের দুইজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহের চারজন।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪০ জন। এর মধ্যে সাতজন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। 

এদিকে জেলায় একদিনে ২২২ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৯ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

আরও পড়ুন

×