ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সিলেট বিভাগজুড়ে র‌্যাবের ভেজালবিরোধী অভিযান

সিলেট বিভাগজুড়ে র‌্যাবের ভেজালবিরোধী অভিযান
×

সিলেট বিভাগের ৪ জেলায় একযোগে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-৯। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৫৫ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ০৮:০৮

সিলেট বিভাগের ৪ জেলায় একযোগে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-৯। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন দোকান মালিকের বিরুদ্ধে মামলা ও ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এদিন সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় র‌্যাবের মেজর মাহফুজুর রহমান, সিনিয়র এএসপি লুৎফুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই সময় ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

হবিগঞ্জে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈমের নেতৃত্বে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। মৌলভীবাজারে অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে অভিযান করা হয়। ওই সময় ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেন। 

সুনামগঞ্জে লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।



আরও পড়ুন

×