উখিয়ায় আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজার অফিস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৪৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৪৫
কক্সবাজারের উখিয়ায় দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি এবং ১ টি সুইস গিয়ার ছুরিসহ আব্দু শুক্কুরকে নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)এর সদস্যরা।
সোমবার গভীর রাতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের শেড ৭ এর ৪ নম্বর রুম থেকে এসব অস্ত্র উদ্ধর করা হয়।
গ্রেপ্তার শুক্কুর ৪ নং ব্লকের মাঝি।
এপিবিএন সূত্র জানায়, যৌথ অভিযান চালিয়ে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের মাঝি ব্লক লিডার আব্দু শুক্কুরের বসতঘর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক বলেন, গ্রেপ্তার শুক্কুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।
