ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দ্বৈত নাগরিক হয়েও ইউপি চেয়ারম্যান!

দ্বৈত নাগরিক হয়েও ইউপি চেয়ারম্যান!
×

মনোরঞ্জন পাল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৮

বাংলাদেশ-ভারতের দ্বৈত নাগরিক হয়েও তথ্য গোপন করে বাগেরহাটের মোল্লাহাটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন পাল নামের এক ব্যক্তি। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এমনকি তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্নেহলতা পালসহ পরিবারের তিন সদস্যই ভারতীয় নাগরিক। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দেশের সম্পদ ভারতে পাচার ও স্থানীয়দের সেবা বঞ্চিত হওয়ার শঙ্কায় উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন সুশান্ত বিশ্বাস নামের এক ব্যক্তি।

মনোরঞ্জন পাল চুনখোলা ইউনিয়নের ডাবরা গ্রামের অমৃত লালের ছেলে। তিনি একই সঙ্গে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নাগরিক। এ বিষয়ে মনোরঞ্জন পাল দাবি করেন, কোনো কুচক্রী মহল এমন অপপ্রচার চালাচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক বলেন, এ বিষয়ে প্রশ্ন উঠলে কোনো তফসিলি আদালত অথবা সরকারের সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান যে নির্দেশনা দেবে, নির্বাচন কমিশন সেই নির্দেশনা বাস্তবায়ন করবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম বলেন, যদি কোনো শিক্ষকের দুই দেশের নাগরিকত্ব থাকে তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×