ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

৭ পা নিয়ে বাছুরের জন্ম

৭ পা নিয়ে বাছুরের জন্ম
×

বাছুরটির সাধারণ চার পায়ের পাশাপাশি পিঠের দিকে আরও তিনটি পা রয়েছে, ছবি: সমকাল

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১ | ০৯:৪৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২১ | ০৯:৪৭

ফেনীর দাগনভূঞার চন্দ্রপুর মধ্যপাড়া গ্রামে একটি গাভী সাত পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটি দেখতে ভিড় করছেন গ্রামের বিভিন্নজন।

গত বৃহস্পতিবার ওই গ্রামের রূপধন মিয়ার গাভীটি ওই বাছুরের জন্ম দেয়। তিনি জানান, জন্মের পর থেকে বাছুরটি গাভীর দুধ খাচ্ছে না। তাকে বাচ্চাদের ফিডারের মাধ্যমে দুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে।

রূপধন মিয়া বলেন, প্রায় ১০ বছর ধরে গাভীটি পালন করছি। এটি এই গাভীর চতুর্থ বাছুর। অন্যগুলোর এ ধরনের কোনোকিছু ছিল না। বৃহস্পতিবার জন্মের পর দেখতে পাই, সাধারণ চারটি পা ছাড়াও পিঠের উপরে আরও তিনটি পা রয়েছে।

বিষয়টি দেখে স্থানীয় উপজেলা পশু হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন রূপধন। পরে অপারেশনের মাধ্যমে পিঠের তিনটি পা অপসারণ করা যাবে বলে জানান পশু চিকিৎসক।

সিন্দুরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুন্নবী জানান, সাত পা নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে শুনেছি। এ খবরে প্রতিদিন বক্সে আলী ভূঁইয়া বাড়িতে দর্শনার্থীদের ভিড় লাগছে।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. তারেক মাহমুদ জানান, বিরল বাছুরটির জন্মের পর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের ওই এলাকার দায়িত্বশীল কর্মী এটি গিয়ে দেখে এসেছেন। তিনিই আমাকে এ বিষয়ে জানিয়েছেন। এটি আসলে জন্মগত ত্রুটি। বাছুরটি একটু সুস্থ হলে অপারেশন করে তিনটি পা অপসারণ করা যাবে। অপারেশন না করা হলেও তার মূল চারটি পায়ের কোনো সমস্যা হবে না। অতিরিক্ত তিনটি পা এক সময় অকেজো হয়ে যেতে পারে।

আরও পড়ুন

×