ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সড়ক সংস্কারের দাবিতে খুলনায় নিসচার পদযাত্রা

সড়ক সংস্কারের দাবিতে খুলনায় নিসচার পদযাত্রা
×

নিসচার উদ্যোগে নগরীর পাওয়ার হাউস মোড় থেকে শিববাড়ি মোড়ের কেডিএ ভবন পর্যন্ত পদযাত্রা- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১ | ০৫:৫০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২১ | ০৮:০৪

খুলনায় সড়ক সংস্কারের দাবিতে পদযাত্রা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। বুধবার দুপুরে নগরীর পাওয়ার হাউস মোড় থেকে শিববাড়ি মোড়ের কেডিএ ভবন পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কেডিএ ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নিয়ন্ত্রণাধীন রূপসা-শিপইয়ার্ড-লবণচরা সড়ক, সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশের এম এ বারি লিংক সড়কসহ অন্যান্য সড়ক সংস্কারের দাবি জানানো হয়।   

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, জাসদের মহানগর সভাপতি রফিকুল হক খোকন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা মিজানুর রহমান বাবু, খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, কবি সৈয়দ আলী হাকিম, যুব ইউনিয়নের আফজাল হোনের রাজু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, খুলনায় প্রবেশের গুরুত্বপূর্ণ সড়ক শিপইয়ার্ড, সোনাডাঙ্গার এমএ বারি লিংক রোড ও মুজগুন্নী মহাসড়ক এখন মরণ ফাঁদে পারিণত হয়েছে। এই সড়ক চলাচলের একেবারেই অনুপযোগী। অবিলম্বে সড়কগুলোর সংস্কার কাজ শুরু না হলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, অবরোধ ও কেডিএ ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

×