খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' আরও একজনের মৃত্যু
খুমেক হাসপাতালের মর্গের সামনে স্বজনদের ভিড়- ছবিটি বুধবারের
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ | ১০:৪৩
খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' মনোজিত বিশ্বাস (৫৫) নামে আরও এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' ২ দিনে ৯ জনের মৃত্যু হল।
বৃহস্পতিবার রাত পৌনে ৮ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মনোজিত মহানগরীর হাজী মহসিন রোডের আফজালের গলির ধিরেন বিশ্বাসের ছেলে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তুষার কুমার জানান, অতিরিক্ত মদ্যপান করে চিকিৎসা নিতে দুপুর দেড়টায় তিনি ভর্তি হয়েছিলেন। পরে রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে খুলনায় বুধবার ‘অতিরিক্ত মদ্যপানে’ ৮ জনের মৃত্যু হয়। তারা দুর্গাপূজার বিজয়া দশমীতে আনন্দ উপভোগ করতে গিয়ে মদপান করেছিলেন।
- বিষয় :
- খুলনা
- দুর্গাপূজা
- মদ্যমান
- মদপানে মৃত্যু
