সিলেট নগরীতে ১০ দিন মিছিল সমাবেশ নিষিদ্ধ
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১ | ০৮:৫৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১ | ০৮:৫৬
সিলেট মহানগর এলাকায় রোববার থেকে আগামী ১০ দিন মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২০২১ সালের মাধ্যমিক, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন পরিবেশ বজায় রাখতে শনিবার এ নির্দেশনা দেওয়া হয়।
এসএমপির পক্ষ থেকে বলা হয়, ‘পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার; অস্ত্র, বিস্ম্ফোরকদ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হলো।’
এতে আরও বলা হয়, ‘প্রতিটি কেন্দ্র পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো। ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’