মির্জাপুরে অতিরিক্ত মদ্যপানে ১ জনের মৃত্যু
প্রতীকী ছবি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ০১:৩১
টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মদ্যপানে শ্যামপদ পাল (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শ্যামপদ পাল মির্জাপুর পৌর এলাকার পোষ্টকামুরী পালপাড়ার গোপাল পালের ছেলে।
এলাকাবাসী জানান, দুর্গাপূজার দশমীর রাতে তারা অতিরিক্ত মদ্যপান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে বুধবার তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে শ্যামপদ পালের মৃত্যু হয়। এছাড়া একই গ্রামের হিরেন পালের ছেলে মন্তোষ পালকে (৩০) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিও) রাখা হয়েছে।
কুমুদিনী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রর দায়িত্বরত চিকিৎসক ডা. দীপঙ্কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
