ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কাটাখালী পৌরসভার মেয়রের দায়িত্বে আনোয়ার সাদাত

কাটাখালী পৌরসভার মেয়রের দায়িত্বে আনোয়ার সাদাত
×

মেয়রের দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়র-১ আনোয়ার সাদাত

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১ | ০৬:২২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ | ০৮:২১

রাজশাহীর কাটাখালী পৌরসভার প্যানেল মেয়র-১ আনোয়ার সাদাতকে মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গত ১০ ডিসেম্বর মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ফলে কাটাখালী পৌরসভার মেয়র পদটি শূণ্য হয়। 

শূন্য পদে স্থানীয় সরকার বিভাগ প্যানেল মেয়র-১ আনোয়ার সাদাতকে মেয়রের দায়িত্ব প্রদান করে। তিনি পৌরসভা সচিবের সঙ্গে যৌথ স্বাক্ষরে পৌর তহবিল পরিচালনাসহ সব দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

এর আগে সাবেক মেয়র আব্বাসের একটি ফাঁস হওয়া মোবাইল কথপোকথনে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এর জেরে আওয়ামী লীগের সব ধরনের পদ থেকে তাকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। তিনি এখন ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার হয়ে রাজশাহী কারাগারে আছেন। গত বৃহস্পতিবার আদালত আব্বাসকে তিনদিনের রিমান্ডে পাঠান।

আরও পড়ুন

×