ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এবার সুনামগঞ্জে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

এবার সুনামগঞ্জে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন
×

ডা. মুরাদ হাসান- ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১ | ০১:৫৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ | ০১:৫৯

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানে সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলার আবেদন করা হয়েছে।

রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম-এর আদালতে মামলা গ্রহণের আবেদন করেন।

মামলার আবেদনে করা আরেক আসামি হলেন, ভার্চ্যুয়াল টক শোতে মুরাদ জাইমা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই টকশোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদ।

মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মেয়ে ও দেশের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একজন একজন মন্ত্রী (সাবেক) যেভাবে কুরুচিপূর্ণ অশালীন ভাষায় কথা বলেছেন, সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনোভাবেই কাম্য নয়। এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয়, দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি। আদালত সঠিক বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন।’

আরও পড়ুন

×