ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

৩৪ হাজার টাকাসহ নৌকার প্রার্থীর পোলিং এজেট গ্রেপ্তার

৩৪ হাজার টাকাসহ নৌকার প্রার্থীর পোলিং এজেট গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১ | ০৬:৩৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ | ০৬:৩৮

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরেরর পত্তন ইউনিয়নে মো. মোহসিন ভূঁইয়া (৩২) নামে নৌকা প্রতীকের এক এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩৪ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইফরান উদ্দিন আহমেদ জানান, সকালে নৌকার পোলিং এজেন্টের বেপরোয়া আচরণ দেখে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পকেট থেকে নগদ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। তার টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, গ্রেপ্তার মোহসিন ওই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট।

আরও পড়ুন

×