ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিয়ের জন্য চাপ দেওয়ায় কিশোরীকে হত্যা: প্রেমিকের জবানবন্দি

বিয়ের জন্য চাপ দেওয়ায় কিশোরীকে হত্যা: প্রেমিকের জবানবন্দি
×

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ১০:২১

হবিগঞ্জের চুনারুঘাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় শ্বাসরোধে কিশোরীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে প্রেমিক আলমগীর হোসেন। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। আলমগীর হোসেন উপজেলার দুধপাতিল গ্রামের আবুল হাসিমের ছেলে এবং হত্যার শিকার কিশোরী তামান্নার চাচাতো ভাই।

আদালতের বরাত দিয়ে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, কিশোরী তামান্না আক্তার প্রিয়া হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার ভেতর অভিযান চালিয়ে তার প্রেমিক আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে সে প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়।

আলমগীর জানায়, তামান্নার সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কের এক পর্যায়ে তামান্না অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ের জন্য চাপ দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের পাশের একটি বাগানে শ্বাসরোধে হত্যা করে।

গত মঙ্গলবার সকালে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের পার্শ্ববর্তী একটি বাগান থেকে তামান্নার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আবদুল হান্নানের মেয়ে।


আরও পড়ুন

×