ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাজারে ফেলে রাখা বৃদ্ধাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

মাজারে ফেলে রাখা বৃদ্ধাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
×

অজ্ঞাতপরিচয় বৃদ্ধার ঠাঁই হলো অবশেষে- সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ১০:৩৪

মাজারে স্বজনদের ফেলে রাখা অজ্ঞাতপরিচয় বৃদ্ধার ঠাঁই হলো অবশেষে সরকারি হাসপাতালে। 'দ্য বার্ড সেফটি হাউস' স্বেচ্ছাসেবী সংগঠনের স্বত্বাধিকারী মামুন বিশ্বাসের সহযোগিতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। 

মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মনোয়ার আলী জানান, বৃদ্ধা আধো আধো কথা বলতে পারলেও অস্পষ্ট ও দুর্বোধ্য। তিনি অনেকটাই মানসিক রোগী। ভর্তির পর যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুটা সুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হতে পারে। 

মামুন বিশ্বাস জানান, ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে তার স্বজনরা ক'দিন আগে শাহজাদপুরের হাবিবুল্লানগর বাদলবাড়ী মাজার এলাকায় ফেলে রেখে যায়। নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

বুধবার বিকেলে মাজার এলাকা থেকে উদ্ধারের পর শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে দেখাশোনার জন্য আয়া ভাড়া করা হয়েছে। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে গাজীপুরে বৃদ্ধাশ্রমে পাঠানো হবে তাকে।

আরও পড়ুন

×