ফতুল্লায় শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৮:৫২
নারায়ণগঞ্জের ফতুল্লায় হোটেল ব্যবসায়ীর সাত বছরের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কবির হোসেনকে (৪০) গ্রেফতারের পর তার মোবাইল ফোন থেকে ধর্ষণের ভিডিও জব্দ করা হয়েছে।
কবির চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উত্তর রামপুরা এলাকার আবদুল হান্নানের ছেলে। এ ঘটনায় শনিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শিশুটির বাবা হোটেল ব্যবসায়ী। সেখানে তিনি তার গ্রামের বাড়ির প্রতিবেশী কবির হোসেনকে কাজ দেন। এমনকি তিনি তার ভাড়া বাসাতেই কবিরের জন্য আলাদা একটি রুমও ভাড়া করে দেন। ওই পরিবারের সঙ্গে কবিরের সুসম্পর্ক ছিল।
এ সুযোগে চলতি বছরের মে মাস থেকে বিভিন্ন প্রলোভনে শিশুটিকে ধর্ষণ করে আসছিল কবির হোসেন। ধর্ষণের ভিডিও মোবাইলে ভিডিও ধারণ করে সে। গত বৃহস্পতিবার শিশুটি তার পরিবারকে ঘটনা জানায়।
শুক্রবার রাতে অভিযুক্ত কবির পালানোর চেষ্টা করলে তাকে ধরে পুলিশে দেয় পরিবার ও এলাকার লোকজন।
- বিষয় :
- শিশুকে ধর্ষণ
- অভিযুক্ত গ্রেফতার
- ফতুল্লা
