ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জীবনানন্দ দাশ পাঠাগার পরিদর্শন রীভা গাঙ্গুলীর

জীবনানন্দ দাশ পাঠাগার পরিদর্শন রীভা গাঙ্গুলীর
×

জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার পরিদর্শনে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম- সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৯:২৩

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বরিশালে তিন দিনের সফরের দ্বিতীয় দিন শনিবার নগরীর ঐহিত্যবাহী অক্সফোর্ড মিশন গির্জা ও কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন। সকাল সোয়া ১০টায় নগরীর অক্সফোর্ড মিশন রোডের অক্সফোর্ড মিশন গির্জা পরিদর্শন করে ফাদার এবং সিস্টারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

পরে তিনি নগরীর বগুড়া সড়কে কবি জীবনানন্দ দাশের পৈতৃক ভিটার পাশে স্থাপিত জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার পরিদর্শনে যান। সেখানে বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম তাকে স্বাগত জানান। হাইকমিশনার এ সময় পাঠাগার ঘুরে দেখেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলে বরিশাল চারুকলা আয়োজিত ঢাকায় বরিশাল বিভাগের চারুশিল্পীদের চিত্র প্রদর্শনী দেখতে যান ভারতীয় হাইকমিশনার। রাত ৮টায় হোটেল গ্র্যান্ড পার্কে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর দেওয়া নাগরিক সংবর্ধনা ও নৈশভোজে অংশ নেন রীভা গাঙ্গুলী। 

রোববার সফরের তৃতীয় দিন সকাল ৯টায় ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারা বাজার এবং দুপুর ১টায় পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর পরিদর্শন করবেন ভারতের হাইকমিশনার। ওই দিনই সন্ধ্যা ৭টায় বরিশাল সিটি মেয়রের বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি লঞ্চযোগে ঢাকায় ফিরবেন।

আরও পড়ুন

×