ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তালাবদ্ধ ঘর থেকে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

তালাবদ্ধ ঘর থেকে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার
×

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৯:৩৮

তালাবদ্ধ ঘরের একটি কক্ষ থেকে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ।

শনিবার বিকেলে উমামা তাসনিম নামের ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। তার গলায় একাধিক দাগ রয়েছে। সে শহরের সরকারি আরকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম রুবেলের মেয়ে ও একই স্কুলের ছাত্রী ছিল।

ধারণা করা হচ্ছে, তাসনিম সৎ মায়ের নির্যাতনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে অথবা তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।

উপজেলার তারাটি গ্রামের স্কুল শিক্ষক রবিউল ইসলাম শহরের যমুনাসিংহ মোড় এলাকায় রুহুল আমীনের বাসায় ভাড়া থাকেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কয়েক বছর ধরে ওই বাসায় বসবাস করছেন। উমামা তাসনিম ছিল সৎ মায়ের বড় সন্তান।

এলাকাবাসী ও ওই শিশুটির স্বজনরা বলছেন, দীর্ঘদিন ধরে তার সৎ মা দিলরুবা খাতুন উমামাকে নানা কারণে নির্যাতন করছিলেন। বিভিন্ন সময় তার কান্নার আওযাজ শুনতে পেতেন পাশের বাড়ির লোকজন।

নিহত স্কুলছাত্রী তাসনিমের বাবা রবিউল ইসলাম রুলেন, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তাকে বিভিন্ন সময় শাসন করা হতো। একজন বাবা মা তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এটাই করতেই পারেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার ওসি আলী মাহমুদ বলেন, মেয়েটি স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ফোনে কথা বলায় তার সৎ মা তাকে কয়েকদিন ধরে মারধর করে আসছেন। শনিবারও তাকে বেধরক পেটানো হয়। এমনকি তার লেখাপড়া বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেনতার সৎ মা। এ কারণেই হয়তো মেয়েটি আত্মহত্যা করতে পারে।

তিনি বলেন, এছাড়া হত্যারও কিছু আলামত রয়েছে মেয়েটির শরীরে। তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুন

×