বান্দরবানে দু’পক্ষের গুলি বিনিময়, নিহত ৪
প্রতীকী ছবি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ০১:০১ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ০৫:৪৩
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই পক্ষের গুলি বিনিময়ে চারজন নিহত হয়েছেন। শনিবার বিকেল চারটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মরদেহ শঙ্খ নদীর পাশের এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার এ তথ্য জানিয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে তার বান্দরবান শহরের কার্যালয়ে ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, এখানে যে খুনগুলো ঘটছে এর সঙ্গে সাধারণ আইন-শৃঙ্খলার বিষয়কে না মিলিয়ে আলাদাভাবে দেখতে হবে। সমতলের সঙ্গে পাহাড়ের ঘটনা মেলানো যাবে না। এখানে ধরন ভিন্ন।
তিনি বলেন, এখানে বেশ কয়েকটি সংগঠন সক্রিয় আছে। তাদের নিজেদের মধ্যে সমস্যা আছে। এটা সাধারণ মানুষের সমস্যা না। এটা সংগঠনগুলোর সমস্যা। এটারও বহিঃপ্রকাশ হচ্ছে।
- বিষয় :
- বান্দরবান
- গুলি বিনিময়
- গুলি বিনিময়ে নিহত
