ঈদযাত্রায় স্বস্তির আভাস, দুর্ঘটনা-ধীরগতির শঙ্কা কাটেনি যমুনা সেতু এলাকায়
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরাঞ্চলগামী ঘরমুখো মানুষের যাত্রায় কিছুটা স্বস্তি ফেরাতে নির্মাণাধীন হাটিকুমরুল মোড়ের ‘ক্লৌভার লিভস ইন্টারচেঞ্জ ফ্লাই ওভারের’ বগুড়া-রংপুরমুখী একটি গুরুত্বপূর্ণ র্যাম্প যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে চালু হওয়া এই র্যাম্প ব্যবহারে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ কিছুটা কমবে বলে আশা করা হলেও যমুনা সেতু ও পূর্ব পাড়ে টাঙ্গাইল অংশে যানজট, ধীরগতি এবং দুর্ঘটনার শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি।
আপডেটঃ ২২ মে ২০২৬ | ১৫:৪৪