ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

বকশীগঞ্জ / ভিজিএফ চাল, বরাদ্দের ৫০ ভাগ বিএনপি নেতাদের দিলেন চেয়ারম্যান

জামালপুরের বকশীগঞ্জে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দকৃত ভিজিএফের ৫০ ভাগ কার্ড আনুষ্ঠানিকভাবে বিএনপি নেতাদের হাতে তুলে দিয়েছেন বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজন করে এসব কার্ড তুলে দেন তিনি। রাতে কার্ড হস্তান্তরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চেয়ারম্যানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। অভিযোগ উঠেছে, বিএনপি নেতাদের হেয় করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। তবে চেয়ারম্যানের দাবি, এটা দলীয় সিদ্ধান্ত।

আপডেটঃ ২২ মে ২০২৬ | ১৭:৪৯
ভিজিএফ চাল, বরাদ্দের ৫০ ভাগ বিএনপি নেতাদের দিলেন চেয়ারম্যান

আন্তর্জাতিক / সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিউবার নিরন্তর লড়াই

ফালজেনসিও বাতিস্তার শাসনে কিউবায় মার্কিন আধিপত্য বাড়ে।  এ সময়ে দুর্নীতি, বৈষম্য ও দারিদ্র্য বৃদ্ধি পায়। ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ সালের বিপ্লব সফল হলে সামন্ত জমিদারদের কাছ থেকে জমি নিয়ে দুই লাখ কৃষকের মধ্যে বিতরণ করা হয়। মার্কিন চিনি কোম্পানির কাছ থেকে ৭০ হাজার একর জমি উদ্ধার করা হয়। শিল্প জাতীয়করণ, স্বাস্থ্য ও শিক্ষা সম্প্রসারণ এবং বৈষম্য কমানোর প্রচেষ্টা শুরু হয়। কিউবাকে রুখতে মার্কিন বিমান হামলা, অন্তর্ঘাত ও ফিদেল কাস্ত্রোকে হত্যার অসংখ্য চেষ্টা করা হয়। আত্মরক্ষায় কিউবা সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। 

আপডেটঃ ২২ মে ২০২৬ | ১৭:৪৬
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিউবার নিরন্তর লড়াই