ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

একুশ বছরের একুশ মন্ত্র

একুশ বছরের একুশ মন্ত্র
×
×

একুশ বছর বয়সের প্রতিটি ক্ষণ প্রাণবন্ত হয়ে উঠুক আপনার জন্য... মডেল: ফারিহা; ছবি: সাহস

ইয়াসিন মাসুম

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৩৯

| প্রিন্ট সংস্করণ

সদ্য টিনএজ পার করে আসার কথা ভাবুন। হয়তো বলবেন আমি তো এখনও টিনএজেই আছি। বাস্তবে কিন্তু নেই। হ্যাঁ, আপনাকেই বলছি। কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়েরও শেষের দিকে চলে এসেছেন। ঢুকে পড়েছেন কর্মক্ষেত্রে। আপনি হয়তো একুশেই আছেন এখন। তার মানে টিনএজের মতো পাগলাটে একটা জীবন থেকে বাঁক নিয়ে নতুন হাইওয়েতে উঠে গেছেন। এখন নতুন করে প্রস্তুতি নিতে হবে। জীবনটাকে কোন পথে নিতে চান, এমন ভাবনায় বসতে হবে আপনাকেও। বাস্তব জীবনে ঢুকে পড়া আপনাকে নিয়ে একুশের একুশ মন্ত্রে ভ্রমণ করি, চলুন–
সফলতা যেখানে বিপদ: এই বয়সে এসে অন্যের ওপর ভিত্তি করে নিশ্চয়ই নিজের অগ্রগতির বিচার করবেন না। এখন ঠিকই জানেন যে, আপনার যাত্রা একান্ত নিজস্ব।  
সম্পর্কে মরীচিকা: কাউকে ভালো লাগলে তার পিছু লাগার দিন শেষ! সে আপনাকে পাত্তা না দিলে অযথা সময় নষ্ট করবেন না।  
ওহে কলেজ, ওহে ঘুম: বারবার আপনার কলেজ জীবনের কথা মনে পড়তে পারে। আর ইচ্ছামতো ঘুমাতেও চাইবেন। এমন চাওয়া-পাওয়ার খেরোখাতা থেকে চোখ ফিরিয়ে নিন। 
চাকরির মায়া: এবার চাকরির পিছু নিন। চাকরি কিন্তু ঠিকই আপনার ডাকে সাড়া দেবে। 
বড় পরিবর্তন: এক দিনে যেমন নিজেকে বদলানো যায় না, তেমনি এক দিনে বড়দের আচরণও আয়ত্ত করতে পারবেন না। 
বন্ধু তালিকায় কাটছাঁট:  বন্ধুর তালিকা এ সময় ছোট হয়ে আসবে। বন্ধু একজন হলে তাঁর সঙ্গে সম্পর্ক আরও গভীর করে নিন। 
অপ্রীতিকর অভিজ্ঞতা: অপ্রীতিকর ঘটনার জন্য প্রস্তুত থাকুন। 
জীবন ভ্রমণে: জীবন ভ্রমণে নেমে পড়ুন। এই সময় আপনি অনেক ঘটনার মুখোমুখি হতে পারেন। সবই উপভোগ করার চেষ্টা করুন।  
কেটে যেতে পারে মাস: যে বন্ধুকে ১০ মিনিট না দেখলে উতলা হয়ে যেতেন, তাকে হয়তো মাসের পর মাসের জন্যও হারাতে পারেন।  
অন্যের অধীনে: আপনি অন্যের অধীনে চলে আসতে পারেন। নানা কারণেই এটি মেনে নিতে হবে। তারপর ইতিবাচকভাবে তা অনুসরণ করুন। 
বই পড়ুন: বাস্তব জগৎ থেকে অন্য জগতে নিয়ে যেতে মাঝে মধ্যে বই পড়ূন। 
অযথা খরচ: অযথা কষ্টের টাকা না উড়ানোর মনোভাব তৈরি করুন। 
নেতিবাচক মনোভাব: কারও কথায় মন খারাপ করে নেতিবাচক আচরণ করবেন না।
মুগ্ধতায় দেয়াল: যে কোনো কিছুতে বিমোহিত হবেন না। তাতেই পড়ে থাকার দরকার নেই। 
মাকে ফোন: মন খারাপে কিংবা একাকী সময়ে মাকে ফোন করুন। মনের কথা বলুন। 
কিপ্টে মনোভাব: চাকরি পেয়েই টাকা জমানোতে মন না দেওয়াই ভালো। 
শরীরে খেয়াল: নিজের বড় ধরনের পরিবর্তন আনতে হলে শরীরটাকে ঠিক রাখা চাই। 
গ্রাফ লাইন: বড় হওয়া মানে আস্তে আস্তে স্বাধীনতা  হারিয়ে ফেলা। নতুন দায়িত্ব ঘাড়ে আসতে শুরু করা।  
লিখুন স্মৃতিকথা: এই সময়টায় মনে পড়তে পারে নানান কথা। মনে পড়লে লিখতে বসুন। 
মনে কান পেতে: কান পাতুন মনে। কী বলতে চায় মন, তা আবেগ দিয়ে শুনুন। তারপর বদলানোর প্রয়োজন হলে নিজেকে বদলে নিন। আনন্দ আর আনন্দ: মন ঠিক থাকলে আর নিজের ওপর বিশ্বাস অটুট রাখতে পারলে আনন্দ ধরা দেবে আপনা থেকেই। একুশের বাঁক তখন উপভোগ্য হয়ে উঠবে আপনার কাছে। 

আরও পড়ুন

×