ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অর্জন

অসাধারণ কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিন্সিপাল মারিয়ম নূর ইউনুস 

তিনি রাজধানীর নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল

অসাধারণ কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিন্সিপাল মারিয়ম নূর ইউনুস 
×
×

অ্যাওয়ার্ড গ্রহণ করছেন মারিয়ম নূর ইউনুস

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ১৭:১০

৩য় আন্তর্জাতিক উইমেন পার্লামেন্ট অ্যান্ড আইকনিক উইমেন অ্যাওয়ার্ডস ২০২৬-এ 'লুমিনারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড' পেলেন মারিয়ম নূর ইউনুস। গত শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে অত্যন্ত আড়ম্বরময় পরিবেশে অনুষ্ঠিত হয় ‘৩য় আন্তর্জাতিক উইমেন পার্লামেন্ট অ্যান্ড আইকনিক উইমেন অ্যাওয়ার্ডস ২০২৬’। এবারের আসরে নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 'লুমিনারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড'-এ ভূষিত হয়েছেন মারিয়ম নূর ইউনুস।

এবারের আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘গ্রাসরুটস টু গ্লোবাল: উইমেনস ইকোসিস্টেম’। ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের দ্য গ্র্যান্ড বলরুমে এই জমজমাট আয়োজনটি সম্পন্ন হয়, যার পূর্ববর্তী সংস্করণগুলো যথাক্রমে ২০২৩ সালে নয়াদিল্লিতে এবং ২০২৫ সালে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। এরেনা ফর গ্লোবাল এঙ্গেজমেন্ট লিমিটেডের (এইজবিডি) আয়োজনে সফলভাবে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে ৩০০-এর বেশি নেতৃত্ব এবং ৫০ জনেরও বেশি আন্তর্জাতিক অতিথি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মারিয়ম নূর ইউনুস আন্তর্জাতিকভাবে প্রখ্যাত শিক্ষাবিদ, কারিকুলাম নির্মাতা, মাস্টার ট্রেইনার এবং কনসালটেন্ট। প্রায় ৩০ বছর ধরে ট্রান্সফরমেটিভ শিক্ষাগত নেতৃত্ব দানে তাঁর অবদান অনেক। লন্ডন ও দুবাইয়ের বিশ্বমানের পুরস্কারে ভূষিত তাঁর অগ্রগামী কাজ বিশ্বজুড়ে শিক্ষার মানকে উন্নত করে চলেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষমতায়ন করছে। তিনি রাজধানীর নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

×