শর্ট ভিডিও যেভাবে তৈরি হবে
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৩১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ০৮:০৪
| প্রিন্ট সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল থেকেই তৈরি হবে শর্ট ভিডিও। শুধু টেক্সট কমান্ড বা ছবি দিয়েই তৈরি করা যাবে এমন শর্ট ভিডিও। আর এ কাজ করে দেবে সোরা টুলস। ওপেনএআই তৈরি করেছে এআই পাওয়ার্ড শর্ট ভিডিও জেনারেশন অ্যাপ।
চলতি বছরের সেপ্টেম্বরে সোরা-টু মডেল উন্মোচন করা হয়েছে। তবে আইফোন গ্রাহকরা এই অ্যাপের সুবিধা থেকে এতদিন ছিলেন বঞ্চিত। সুখবর হচ্ছে, অ্যান্ড্রয়েড গ্রাহকও এখন থেকে এই অ্যাপের পরিষেবা নিতে পারবেন।
ওপেনএআই উদ্ভাবিত সোরা অ্যাপ দিয়ে সহজেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবেন অ্যান্ড্রয়েড ও আইফোন গ্রাহক। নির্দেশনা শব্দ আর ছবির মাধ্যমেই তৈরি করা যাবে এমন সংক্ষিপ্ত ভিডিওচিত্র। কিছু শর্তসাপেক্ষে ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে দেবে অ্যাপটি। সে ক্ষেত্রে এআই প্রযুক্তির সহায়তা নিয়ে এখন শর্ট ভিডিও তৈরি আগের চেয়ে সহজ হলো। অন্যদিকে, চ্যাটজিপিটি প্লাসের গ্রাহক ৬০ সেকেন্ডের থেকে বেশি সময়ের ভিডিওচিত্র তৈরির বাড়তি সুবিধা পাবেন। এতে ভিডিও তৈরির প্রসেসিং সময় লাগবে অনেক কম।
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সোরা অ্যাপের কথা আগেই জানিয়েছিল ওপেনএআই। বিশ্বের সব দেশের অ্যান্ড্রয়েড গ্রাহক এখনও এই অ্যাপ ব্যবহার করার সুবিধা পাচ্ছেন না।
প্রথম ধাপে থাইল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম অ্যান্ড্রয়েড গ্রাহক গুগল প্লে স্টোর থেকে সোরা অ্যাপ ডাউনলোড করতে পেরেছেন। কিন্তু এই অ্যাপ তৈরির ঘোষণার পর থেকে ওপেনএআই উদ্ভাবিত শর্ট ভিডিও জেনারেশন অ্যাপ নিয়ে বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। অ্যাপ ডাউনলোডের হিসাব এমন কথাই বলছে। আইফোনে যুক্ত হওয়ার মাত্র পাঁচ দিনে এই অ্যাপ ১০ লাখ ডাউনলোড হয়েছে।
অ্যাপল স্টোরের তালিকায় এই অ্যাপ পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে।
- বিষয় :
- প্রযুক্তি