ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাহারি গ্যাজেটের পসরা

বাহারি গ্যাজেটের পসরা
×
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ | ০৭:৪৩

| প্রিন্ট সংস্করণ

সারাবিশ্বে পরিচিত মোবাইল সরঞ্জাম ব্র্যান্ড বিও ১১.১১ স্ক্র্যাচ অ্যান্ড উইন মেগা শপিং উৎসব উদযাপন করছে। এতে বিও পরিবেশিত যে কোনো পণ্য কিনে স্ক্র্যাচের মাধ্যমে ছয় হাজারের বেশি গিফট জেতার সুযোগ রয়েছে।
বাংলাদেশে বিও পরিবেশক টেক এজ বিডির উদ্যোগে এই প্রচারণা চলবে মাসজুড়ে। সারাদেশে বিপণন কেন্দ্র ছাড়াও অনলাইনে পাওয়া যাবে এ সুযোগ। এবার পুরস্কারের মধ্যে রয়েছে আইফোন ১৮ প্রো ম্যাক্স, স্মার্ট টেলিভিশন, ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিটসহ হোটেলে তিন দিন দুই রাতের 
অবকাশ, যুগল বুফে ডিনার, স্মার্টঘড়ি, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, তারহীন ইয়ারবাড, মোবাইল চার্জার ছাড়াও বেশ কিছু উপহার। এ ছাড়া রয়েছে নেকব্যান্ড, টি-শার্ট, দেয়ালঘড়ি, কফি মগ ও মোবাইল স্ট্যান্ড।
২০০৫ সাল থেকে মোবাইল সরঞ্জাম উৎপাদন ও বিপণন করে আসছে বিও। বিশ্বের ১২০টি দেশের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে ব্র্যান্ডটি। বাংলাদেশে গত এক বছর টেক 
এজ বিডি বিও পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশির জন্য বিওর সব পণ্যে দেওয়া হয়েছে এক বছরের বিক্রয়োত্তর পরিষেবা। 
টেক এজ বিডি কর্তৃপক্ষ জানায়, কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করা, উপহার দিয়ে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং দেশে বিও ব্র্যান্ডের বাজার সম্প্রসারণই এখন প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুন

×