ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অ্যাপল পরিষেবায় আরেক দফা বিপর্যয়

অ্যাপল পরিষেবায় আরেক দফা বিপর্যয়
×
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৩২

| প্রিন্ট সংস্করণ

সারাবিশ্বে কারিগরি বিপর্যয় চলছে। কিছুদিনের ব্যবধানে কয়েক দফা বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সংস্থা ও সরকারি পরিষেবা সংস্থা। গত সপ্তাহে মাইক্রোসফটের ডেটা সেন্টারে সমস্যা তৈরি হওয়ায় টিমস, আউটলুক ও কোপাইলটের মতো জনপ্রিয় পরিষেবায় ব্যাঘাত ঘটে। কয়েক দিন আগে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সিস্টেমে সমস্যার জেরে বাতিল হয় ১০ হাজার বিমানের ফ্লাইট। 

জেপি মরগ্যান চেজ ছাড়াও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় ব্যাংকের সফটওয়্যারে সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকে। 
হইচই ফেলা সেই ঘটনার রেশ না কাটতেই আবারও ঝামেলায় পড়েছে অ্যাপল।
জানা গেছে, সংস্থার বিশেষ ইন্টারনাল সফটওয়্যার আপডেটের কারণে সারাবিশ্বে অ্যাপলের কয়েকটি পরিষেবা ও কর্মীদের কাজকর্ম ব্যাহত হয়।

স্থবির পরিষেবা 
কারিগরি এমন সমস্যার প্রভাব শুধু অ্যাপলকর্মীর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সারাবিশ্বের বেশ কয়েকটি দেশে সংস্থার স্টোরে অ্যাপল ব্র্যান্ডের পণ্য বিপণন, মেরামত ও গ্রাহক পরিষেবা ব্যাহত হয়। এ ছাড়া আইক্লাউড ব্যবহার ও ডিভাইস থেকেই অ্যাপল কেয়ার পরিষেবা ব্যবহারে সমস্যা দৃশ্যমান হয়।

সাইবার হামলা
হঠাৎ এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলার হাত নেই। সংস্থার দাবি, অভ্যন্তরীণ আপডেটের কারণে কয়েক ঘণ্টার জন্য বেশ কিছু পরিষেবা বিকল হয়েছে। তবে কিছু সময়ের মধ্যেই বিকল হওয়া কিছু সিস্টেম আবারও সংকট কাটিয়ে সক্রিয় হয়েছে– এমনটি বলেছে অ্যাপল কর্তৃপক্ষ।

সবশেষ যা জানা গেল
অ্যাপলের মতো সংস্থার কাছে পরিষেবায় এমন বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ, অনেকে আইক্লাউড, অ্যাপল কেয়ার ছাড়াও বেশ কিছু ডিজিটাল পরিষেবার ওপর নির্ভর করে। বিশেষ করে অনলাইনভিত্তিক সেবা ও ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভরতা বাড়ায় সামান্য কারিগরি ত্রুটিও বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বৃহৎ সংস্থার অভ্যন্তরীণ সফটওয়্যার হালনাগাদের আগে পর্যাপ্ত পরীক্ষা ও বিকল্প ব্যবস্থা থাকা আবশ্যক। জরুরি পরিষেবা সচল রাখতে ব্যাকআপ অবকাঠামো ও দ্রুত সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। অন্যথায় এমন কারিগরি ত্রুটি সারাবিশ্বের কয়েক কোটি গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলে।

আরও পড়ুন

×