খুলনার ডুমুরিয়া / কমিটি ও কার্যালয় নেই, বিএনপিতে সবাই নেতা
খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির কমিটি ও দলীয় কার্যালয় নেই প্রায় এক যুগ। এ সময়ে কিছুদিন চলেছিল শুধু আহ্বায়ক আর সদস্য সচিব দিয়ে। সেটিও ভেঙে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের আগে। কমিটি না থাকায় দলের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা বাড়ছে। সাংগঠনিক কার্যক্রম স্থবির হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে চেইন অব কমান্ড। কেউ কারও তোয়াক্কা করছেন না। অবস্থা এমন, যেন সবাই নেতা।
আপডেটঃ ১৫ অক্টোবর ২০২৬ | ২১:০৭