রসদ ওয়েলবিং ও হা-মীম গ্রুপের সমঝোতা স্মারক সই
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ১৮:৪৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ | ১৮:৪৭
কর্মীদের জীবনমান উন্নত ও সহজ করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রসদ ওয়েলবিং ও হা-মীম গ্রুপ। মঙ্গলবার হা-মীম গ্রুপের টঙ্গী জোনের এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, কর্মীদের মাঝে ন্যায্য ও সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ, তাদের জীবনযাত্রার খরচ কমানো, স্বাস্থ্যের উন্নতি এবং প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারের জন্য আরও স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তি তৈরির লক্ষ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।
তারা বলেন, এই উদ্যোগ প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মীদের সামগ্রিক উপকারে আসবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হা-মীম গ্রুপের প্রতিনিধিত্ব করেন আঞ্চলিক নির্বাহী পরিচালক এম এম মতিউর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা থিওডোর, প্রধান পরিচালন কর্মকর্তা এএফএম আকতারুজ্জামান, প্রধান মার্চেন্ডাইজিং কর্মকর্তা মো. আরিফুর রহমান, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. শাহ আলম, উপ-মহাব্যবস্থাপক (প্রকৌশল) মো. মিজানুর রহমান খান, সহকারী মহাব্যবস্থাপক (এইচআর) মো. নিজাম উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক (কমপ্লায়েন্স) সৈয়দ মো. ফয়সাল আহমেদ-উল-আলম ও ব্যবস্থাপক (এইচআর) উম্মে আফিয়া আক্তার।
রসদ ওয়েলবিংয়ের পক্ষে উপস্থিত ছিলেন ইক্যুয়াল অ্যান্ড রসদ ওয়েলবিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল সিদ্দিকী, প্রতিষ্ঠানটির অপর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মো. রিয়াদুল হাসান, ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান মুহাম্মদ সাজ্জাদ হোসেন, ব্যবসা উন্নয়ন বিশেষজ্ঞ রায়ান সোহানী মৌরি ও সাপ্লাই চেইন অপারেশনের নির্বাহী প্রধান হাসিবুল ইসলাম।
- বিষয় :
- হা-মীম গ্রুপ
- সমঝোতা স্মারক
- চুক্তি সই
