এফএওর প্রতিবেদন / বন্যা, দাম ও আয় কমায় ১০ লাখ কৃষক পরিবার সংকটে
বন্যা, জলাবদ্ধতা, কৃষি উপকরণের সংকট, খাদ্যের বাড়তি দাম ও আয় কমে যাওয়ার মতো নানা সংকটে পড়েছে দেশের প্রায় ১০ লাখ কৃষক পরিবার। এসব পরিবারের প্রায় ৫০ লাখ মানুষের আগামী নভেম্বর পর্যন্ত জরুরি কৃষি সহায়তা প্রয়োজন হতে পারে। আট মাস আগে করা হিসাবের চেয়ে সহায়তার প্রয়োজন রয়েছে– এমন কৃষক পরিবারের সংখ্যা বেড়েছে প্রায় দুই লাখ।
আপডেটঃ ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৯