ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গ্রামীণফোনে টেকসই অর্থায়ন করেছে এইচএসবিসি

গ্রামীণফোনে টেকসই অর্থায়ন করেছে এইচএসবিসি
×

সম্প্রতি গ্রামীণফােনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান ও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুব উর রহমান ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। ছবি: ফটাে রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৯:০২

সম্প্রতি দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনকে টেলিকম খাতে দেশের সর্বপ্রথম সাসটেইনেবিলিটি লিংকড ঋণ (এসএলএল) দিয়েছে। এ প্রকল্পে একক সহযোগী হিসেবে কাজ করেছে এইচএসবিসি।

গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী ইয়াসির আজমান ও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুব উর রহমান আনুষ্ঠানিকভাবে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এইচএসবিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়। 

এতে বলা হয়, এ উদ্যোগ গ্রামীণফোনের জলবায়ুসংক্রান্ত উদ্যোগ ও পরিবেশগত দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করবে। টেকসই অর্থায়ন সুবিধাটি ২০১৯ সালের বেসলাইন অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন উল্লেখযোগ্য হারে কমিয়ে গ্রামীণফোনের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। পাশাপাশি লেড-এসিড ব্যাটারি ও নেটওয়ার্ক সরঞ্জামসহ শতভাগ ই-ওয়েস্ট পুনর্ব্যবহার ধারাবাহিকভাবে নিশ্চিত করবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘এ অংশীদারিত্ব আমাদের উন্নয়নেরযাত্রাকে আরও গতিশীল করবে এবং টেকসই কাঠামোকে আমাদের ব্যবসার কেন্দ্রবিন্দুতে রাখতে সহায়তা করবে।’

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুব উর রহমান বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে আমাদের এ সহযোগিতা স্থানীয় পর্যায়ে কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতিকে অর্থায়নের সঙ্গে যুক্ত করে বাজারে একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে।’

আরও পড়ুন

×