ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাতারে নুরুল কবির চৌধুরীর লেখা তুর্কিনামা বইয়ের মোড়ক উন্মোচন

কাতারে নুরুল কবির চৌধুরীর লেখা তুর্কিনামা বইয়ের মোড়ক উন্মোচন
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ২২:৫৫

কাতারে বর্ণাঢ্য আয়োজনে তুর্কিনামা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হলো। গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানী দোহায় প্লাজা ইন হোটেলের বলিউড হলরুমে এ আয়োজনে উপস্থিত ছিলেন বইটির কাতার প্রবাসী লেখক এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরীসহ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য অতিথিরা।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, বইটিতে তুরস্কের নানা বর্ণনার পাশাপাশি যেসব তথ্য ও সচেতনতামূলক বিষয় লেখকের সরস বর্ণনায় চমৎকারভাবে উঠে এসেছে–তা এটিকে সবার জন্য সুখপাঠ্য করে তুলেছে।

লেখক নুরুল কবির চৌধুরী বলেন, তুর্কিনামা লেখায় তাকে বিশেষভাবে প্রভাবিত করেছেন তার বন্ধুরা। পরিচিত অনেক মানুষ ও শুভানুধ্যায়ীদের অনবরত প্রভাব বিস্তারের ফলে বইটি লিখতে তিনি সাহসী ও অনুপ্রাণিত হয়েছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বইটি সম্পর্কে আরও আলোচনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতার কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দীন, বাংলাদেশি কমিউনিটির সিনিয়র ব্যক্তিত্ব আনোয়ার হোসেন আকন।

কাতার প্রবাসী সাংবাদিক তামীম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশের কাতার প্রতিনিধি মো. শাহনেওয়াজ। পরে অতিথিদের নিয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

এ সময় লেখক ও বইটি সম্পর্কে শুভেচ্ছা বক্তৃতায় অংশ নেন অধ্যাপক একে এম আমিনুল হক, বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপ্যাল জুলফিকার আজাদ, শিক্ষক তাফসির উদ্দীন, প্রকৌশলী কামরুল হাসান খসরু, কাতার এয়ারওয়েজের সিনিয়র পাইলট মিজানুর রহমান, জসিম উদ্দীন, নুর মোহাম্মদ, কবি আব্দুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×