ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

বিশ্বকাপে রাতের ম্যাচ যে কারণে দেখতে পারেন না কারাবন্দিরা

সকালের ম্যাচ দেখতে পারবেন, বিটিভির পাশাপাশি টি-স্পোর্টসও দেখার সুযোগ  

বিশ্বকাপে রাতের ম্যাচ যে কারণে দেখতে পারেন না কারাবন্দিরা
×

ছবি- এআই দিয়ে তৈরি

সাহাদাত হোসেন পরশ 

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২০:৪৫ | আপডেট: ১১ জুন ২০২৬ | ২০:৫৩

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশের কারাবন্দিদের জন্য নতুন সুযোগ চালু করা হয়েছে। ভোরে কারাগারে টেলিভিশন দেখার সুযোগ না থাকলেও বিশ্বকাপের ম্যাচ বন্দিরা দেখতে পারবেন। তবে নিয়মের বেড়াজালের কারণে রাতের কোনও ম্যাচ কারাবন্দিরা দেখার সুযোগ পাবেন না। 

বিভিন্ন ওয়ার্ডে থাকা বন্দিরা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) খেলা দেখতে পারবেন। এছাড়া এবারই প্রথম একটি বেসরকারি টেলিভিশনের সাবস্ক্রিপশন নেওয়ার অনুমতি দেশের সব কারাগারগুলোতে পাঠানো হয়েছে। এখন চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিটিভি ছাড়াও বিশ্বকাপ দেখাবে– এমন ওই টেলিভিশন দেখানোর ব্যবস্থা কারাগারে চালু করতে পারবে। এই নিয়ম কেবল বিশ্বকাপ চলাকালীন বলবৎ থাকবে। বৃহস্পতিবার কারা সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। 

কারাগার সূত্র জানায়, ওয়ার্ডে সকাল ৮ থেকে ৯টার আগে টিভি দেখা যায় না। রাত ১০টা পর্যন্ত কারাগারে বন্দিরা বিটিভি দেখতে পারেন। রাত ১০টার পর আর টিভি দেখার সুযোগ নেই। তবে সেলে থাকা বন্দিরা দিনে-রাতে টেলিভিশন দেখার সুযোগ পান না। এছাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দিরা সকাল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। তবে বিশ্বকাপ উপলক্ষে বন্দিদের সকাল থেকে যেসব খেলা চলবে তা দেখার সুযোগ দেওয়া হবে। কিন্তু তারা মধ্যরাতের কোনও খেলা বন্দিরা দেখতে পারবে না। 

এ ব্যাপারে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত–উল–ফরহাদ সমকালকে বলেন, বন্দিরা নির্দিষ্ট সময়ের জন্য কারাগারে বিটিভি দেখতে পারেন। তবে এবার কোনও কারা কর্তৃপক্ষ চাইলে ‘টি–স্পোর্টস’ দেখানোর ব্যবস্থা করতে পারবে। শুধু বিশ্বকাপ চলাকালীন এটি কার্যকর থাকবে। এছাড়া সকাল থেকে যে ম্যাচ হবে সেগুলো যাতে বন্দিরা দেখতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে।

বন্দিদের টিভি দেখার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে চলে কারা কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ের জন্য টিভি চালু থাকে। দিনে বন্দিদের বিভিন্ন রকম কাজ এবং কারা কর্তৃপক্ষের অফিসিয়াল কাজ থাকে। তবে লকআপ অর্থাৎ সন্ধ্যার পর বন্দিদের তেমন কোনো কাজ থাকে না। অধিকাংশ বন্দি তখন টিভির সামনে বসেন। এছাড়া অনেকে দিনেও টিভি দেখেন। 

কারা অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশের ৭৪টি কারাগারে বর্তমানে বন্দি আছেন ৭৪ হাজার।  যদিও বন্দী ধারণক্ষমতা ৪৬ হাজার। 
 

আরও পড়ুন

×