সমাজসেবায় পুরস্কার পেলেন শক্তি ফাউন্ডেশনের ইমরান আহমেদ
পুরস্কার গ্রহণ করেন ইমরান আহমেদ। শুক্রবার কক্সবাজারে। ছবি: সংগৃহীত
বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২০:২৮ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ২২:০৬
ক্ষুদ্রঋণ খাতে ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখায় ‘অ্যাওয়ার্ড ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস’ পুরস্কার পেয়েছেন শক্তি ফাউন্ডেশনের ইমরান আহমেদ। তিনি শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর।
কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টে গত শুক্রবার আয়োজিত ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ইমরান আহমেদের হাতে পুরস্কার তুলে দেন ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (বিডব্লিউএবি) সভাপতি কাজী মো. শফিকুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করা এবং সুবিধাবঞ্চিত নারীদের আর্থিক সেবা সহজতর করার স্বীকৃতি এই সম্মাননা। এটি একই সঙ্গে সামাজিক কল্যাণে ইমরান আহমেদের অসামান্য অবদান এবং প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক আর্থিক ক্ষমতায়নে দৃঢ় অঙ্গীকারকে প্রকাশ করে।
- বিষয় :
- শক্তি ফাউন্ডেশন
- পুরস্কার