ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ২২

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ২২
×

ছবি: বাংলাদেশ রেলওয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০০

বাংলাদেশ রেলওয়ের প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি-২০২৬  প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বাংলাদেশ রেলওয়ের পক্ষে মামলা পরিচালনা এবং প্রয়োজনীয় আইনগত সেবা দেওয়ার জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ২২ জন প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে প্যানেলভুক্তির মেয়াদ তিন বছর।

পদের নাম ও বিবরণ

প্যানেল আইনজীবী—আপিল বিভাগ, পূর্বাঞ্চল

  • পদসংখ্যা: ২ জন
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা এবং আপিল বিভাগে তালিকাভুক্তিসহ মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্যানেলভুক্তির মেয়াদ: ৩ বছর

প্যানেল আইনজীবী—হাইকোর্ট বিভাগ, পশ্চিমাঞ্চল

  • পদসংখ্যা: ৮ জন
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্যানেলভুক্তির মেয়াদ: ৩ বছর

প্যানেল আইনজীবী—হাইকোর্ট বিভাগ, পূর্বাঞ্চল

  • পদসংখ্যা: ১২ জন
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্যানেলভুক্তির মেয়াদ: ৩ বছর

নিয়োগের মূল্যায়ন

প্যানেল আইনজীবী নির্বাচনে মোট ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় ২৫, আইনজীবী হিসেবে সাধারণ অভিজ্ঞতায় ২০, সুনির্দিষ্ট অভিজ্ঞতায় ৪৫ এবং প্যানেল আইনজীবী হিসেবে অভিজ্ঞতায় পাঁচ নম্বর রাখা হয়েছে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, বার কাউন্সিলের সনদ, সংশ্লিষ্ট আদালতে মামলা পরিচালনার অভিজ্ঞতার প্রমাণপত্র এবং তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৪ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের সময়সীমা

  • বিজ্ঞপ্তি জারির তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৪ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ সময়: বিকেল ২টা
  • আবেদন পদ্ধতি: ডাকযোগে অথবা সরাসরি
  • আবেদন ফি: নেই

আবেদনের ঠিকানা

অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নম্বর-৪০১), ঢাকা।

বিশেষ নির্দেশনা

৫ মার্চ ২০২৫ তারিখের বিজ্ঞপ্তির বিপরীতে যেসব প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতার তথ্য হালনাগাদ করতে চাইলে তাঁরা পুনরায় আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী একাধিক প্যাকেজে প্যানেলভুক্তির জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন।
 

আরও পড়ুন

×