ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ব্যক্তিগত ভিডিও ফাঁস, ঘটনার বর্ণনা দিলেন অপূর্বা

ব্যক্তিগত ভিডিও ফাঁস, ঘটনার বর্ণনা দিলেন অপূর্বা
×

অপূর্বা মুখিজা। ছবি: মিডডে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৭:১৪

ডিজে আমিন জাজের সঙ্গে চুমুর একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা। তার দাবি, প্রায় এক বছর আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ধারণ করা ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার সময় তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। বিদেশ সফরের মাঝপথে হঠাৎ ভিডিওটি নিয়ে একের পর এক বার্তা পেতে শুরু করেন তিনি।

সম্প্রতি নিজের ভ্লগে ঘটনার বর্ণনা দিতে গিয়ে অপূর্বা জানান, ভিডিওটি ধারণের সময় তিনি বা আমিন কেউ জানতেন না যে তাদের ভিডিও করা হচ্ছে।

অপূর্বার ভাষায়, ‘এক বছর আগের আমার একটি ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটি ছিল আমার ও আরেকজনের ব্যক্তিগত মুহূর্ত। আমরা জানতাম না যে আমাদের ভিডিও করা হচ্ছে। ঘটনাটি একটি ব্যক্তিগত পার্টিতে ঘটেছিল।’

তিনি জানান, তুরস্ক থেকে নিউইয়র্ক যাওয়ার পথে ভিডিওটি ছড়িয়ে পড়ার খবর পান। লন্ডনে যাত্রাবিরতির সময় অনেকেই তাকে ভিডিওটি দেখেছেন কি না, তা জানতে বার্তা পাঠাতে শুরু করেন।

অপূর্বা বলেন, ‘ভিডিওটি অনেক পুরোনো। প্রায় এক বছর আগের। এখন সেটি বাইরে এসেছে।’

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর আগে তাঁর ফোন অসংখ্য বার্তায় ভরে যায়। তবে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে যখন জানতে পারেন, তাঁর বাবা-মাও ভিডিওটি দেখে ফেলেছেন।

অভিনেত্রী জানান, ওই সময় তার বাবা-মা তার সম্পর্কের বিষয়ে জানতেন না। এমনকি অনলাইনে ছড়িয়ে পড়ার আগে তারা ভিডিওটিও দেখেননি।

অপূর্বা বলেন, ‘এই প্রথম আমার বাবা-মা ভিডিওটি দেখলেন। তারা জানতেন না যে আমার একজন বয়ফ্রেন্ড আছে। এ বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না।’

হঠাৎ ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া এবং একইভাবে বাবা-মায়ের সামনে বিষয়টি প্রকাশ্যে আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান অপূর্বা। তার কথায়, ‘আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আমার মনে আছে, আমি হিথ্রো বিমানবন্দরে বসে ছিলাম। সেখানে হয়তো লাখ লাখ মানুষ ছিল। আর আমি শুধু মাটিতে বসে কাঁদছিলাম।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বা ও আমিন জাজের একসঙ্গে উপস্থিতি এবং তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন রয়েছে। তবে তারা কেউ প্রকাশ্যে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।

এর আগে আমিনের পডকাস্ট ‘আনট্রিগার্ড উইথ আমিনজাজ’-এও অতিথি হিসেবে দেখা গেছে অপূর্বাকে। পরে এমবিএ করার জন্য তিনি নিউইয়র্কে চলে যান। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×