ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু

ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২ | ২২:৪৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ | ২২:৪৬

২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন।

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। এর আগে ২০ মার্চ সকাল থেকে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হয়। এরপর প্রবেশপত্র সংগ্রহের সময় ছিল ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন

×