ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাতীয় মূকাভিনয় কর্মশালা শুরু ১২ মে

জাতীয় মূকাভিনয় কর্মশালা শুরু ১২ মে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২২ | ০৬:২৮ | আপডেট: ১০ মে ২০২২ | ০৬:২৮

বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে আগামী ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঢাকার জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে শুরু হচ্ছে জাতীয় মূকাভিনয় কর্মশালা-২০২২।

বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের নিজস্ব মূকাভিনয় রীতি নির্মাণের ষোঘণা দিয়ে সম্প্রতি ঢাকায় গঠিত হয়েছে। এই কর্মশালার পরিচালক হিসেবে যুক্ত আছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। সমন্বয়কারী ও প্রশিক্ষক হিসেবে আছেন রিজোয়ান রাজন।

এছাড়া অন্য প্রশিক্ষকদের মধ্যে আছেন নাট্যজন জাহিদ রিপন, কবি শাহেদ কায়েস, মূকাভিনয়শিল্পী শহিদুল মুরাদ এবং নৃত্যশিল্পী মাসুম আল সবুজ।

মূকাভিনয়ের তাত্ত্বিক, ব্যবহারিকসহ দৃশ্যকলার নানা বিষয় এই কর্মশালায় অন্তর্ভুক্ত থাকবে। এ জন্য সীমিত সংখ্যক আসনে নিবন্ধন চলছে। আগ্রহীরা ০১৭১৪০৬৫৩৫৩ এই নম্বরে বিস্তারিত জানতে পারবেন।

আরও পড়ুন

×