ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

উহানফেরত কেউ করোনায় আক্রান্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

উহানফেরত কেউ করোনায় আক্রান্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী
×

ছবি: ইউএনবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৩ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৮

চীনের উহান থেকে ফিরিয়ে আনা বাংলাদেশিরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফিরে আসাদের মধ্যে সাতজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আশকোনা হজ ক্যাম্পে রাখা ব্যক্তিরাও ভালো আছে। তাদের কেউ কারোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

মন্ত্রী বলেন, আশকোনা হজ ক্যাম্পে রাখা বাংলাদেশি নাগরিকদের সাথে তাদের আত্মীয়দের দেখা করার কোনো সুযোগ নেই। এ জন্য অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়াও মন্ত্রী বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া এ মুহূর্তে চীনে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

শনিবার সকালে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র চীনের উহান শহরে আটকাপড়া মোট ৩১২ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে সাতজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং একজনকে সিএমএইচে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি ৩০৪ জনকে আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে।

আরও পড়ুন

×