ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাকাস্থ মাগুরা জেলা সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকাস্থ মাগুরা জেলা সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
×

সুকুমার সরকার ও শাহিদুল হাসান খোকন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২২ | ১০:৫৪ | আপডেট: ০৬ জুন ২০২২ | ১০:৫৪

ঢাকাস্থ মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। এতে সংবাদ প্রতিদিনের সুকুমার সরকারকে আহ্বায়ক ও ইন্ডিয়া টুডের শাহিদুল হাসান খোকনকে সদস্য সচিব করা হয়েছে।

ঢাকায় কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের এক সভায় এ কমিটি করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনিত করা হয়েছে চ্যানেল আই অনলাইনের জাহিদ রহমান ও প্রথম কথার সুনীতি কুমার বিশ্বাসকে। এছাড়া সদস্য মনোনিত হয়েছেন সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান টুকু, সমকালের হাসান জাকির ও চ্যানেল আইয়ের শাহীন রহমান।

রোববার বাংলামোটরে সিনিয়র সাংবাদিক সুকুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন এশিয়ান টিভির এরশাদ হোসেন, আমাদের বার্তার এনামূল হক প্রিন্স, সময় টিভির প্রভাস চৌধুরী, কলকাতা টিভির আব্দুল্লাহ আল সাফী, জাগো নিউজের নাহিদ সাব্বির, সময় টিভির আবু আজাদ প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করবে। পরবর্তীকালে সুবিধামত সময়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আরও পড়ুন

×