ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভারতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ভারতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
×

সীমান্তে বিএসএফ সদস্যদের সতর্ক অবস্থান - ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৪:২৭

ভারতে শ্বশুরবাড়ি। সীমান্ত পেরিয়ে যাওয়া আসা ছিল জয়নাল আবেদিনের নিত্যব্যাপার। তবে শেষ পর্যন্ত তাকে প্রাণ দিতে হলো বিএসএফের গুলিতে। বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন তিনি।

উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, জয়নালের বাড়ি রানীশংকৈলে। বিয়ে করেছেন ভারতের পানজিপাড়া গ্রামে। চোষপাড়া সীমান্ত দিয়ে শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন জয়নাল। বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভারতের চাকলাগড় ক্যাম্পের টহলরত বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই জয়নাল মারা গেলে লাশ তুলে নিয়ে যায় বিএসএফ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম জানান, সীমান্তে একজন মৃত্যু  হয়েছে। সে বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিক, তা নিশ্চিত নয়। এ ব্যাপারে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×