ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সরকারি চাকরিজীবীদের মাস্ক ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি চাকরিজীবীদের মাস্ক ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৪:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব মোকাবিলায় দায়িত্ব পালনকালে সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার তিনি এ নির্দেশ দেন। খবর ইউএনবির।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে দায়িত্ব পালনের সময় মাস্ক ব্যবহার করতে বলেছেন। করোনাভাইরাস সংক্রমণ থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্য এই নির্দেশ দেন তিনি।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বৃহস্পতিবার জানিয়েছে, দেশে করোনাভাইরাসে মোট ৫৬ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ছয়জন।

আরও পড়ুন

×