ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের সহায়তায় ফান্ড গঠনের উদ্যোগ ডাকসুর

শিক্ষার্থীদের সহায়তায় ফান্ড গঠনের উদ্যোগ ডাকসুর
×

ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৭:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন কোনো সঙ্কটে পড়তে না হয়- তা নিশ্চিতে ‘শিক্ষার্থী সহায়তা ফান্ড’ গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সাম্প্রতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতিটি প্রয়োজনে সজাগ ও সক্রিয় রয়েছে। যেকোনো প্রয়োজনে নিরাপত্তাহীনতা, অসহায়ত্বে না ভুগে ডাকসুকে অবগত করতে অনুরোধ করা হচ্ছে। 

এতে বলা হয়, কোনো শিক্ষার্থী নিজে বা তার পরিবারের কোনো সদস্যের চিকিৎসাজনিত সহায়তার প্রয়োজন হলে ও পারিবারিক আর্থিক অসচ্ছলতাজনিত সমস্যার সম্মুখীন হলে ডাকসু পাশে থাকবে। করোনা মহামারির কারণে শিক্ষার্থীরা যাতে সাময়িক/অদূর ভবিষ্যতে সমস্যা-সঙ্কটে পতিত না হয়, তা নিশ্চিত করতে সকলের সহযোগিতায় প্রয়োজনে একটি 'শিক্ষার্থী সহায়তা ফান্ড' গঠনের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

×