হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৬:৫৭
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৮৩৩ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামের উপসর্গে দুই শিশুর একজন ঢাকায় ও একজন সিলেটে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৩১ শিশুর। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্তে মারা গেছে ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ লাখ ৪ হাজার ৬৯৩ শিশুর মাঝে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ১৭ হাজার ২১৯ শিশু।
১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ৯৬৬ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪ হাজার ২১৮ জন।
- বিষয় :
- হামের উপসর্গ
- শিশুর মৃত্যু
