ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

`মিশন সেভ বাংলাদেশ`

ঢাকা ও চট্টগ্রামে খাদ্যপণ্য সহায়তা, জীবাণুমুক্ত কয়েকটি এলাকা

ঢাকা ও চট্টগ্রামে খাদ্যপণ্য সহায়তা, জীবাণুমুক্ত কয়েকটি এলাকা
×

মিশন সেভ বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাদ্যপণ্য সহায়তা- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনায় ঘরের বাইরে যেতে পারছে না সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্বিষহ সময় কাটছে নিম্ন আয়ের পরিবারগুলোর। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। এমন পরিস্থিতিতে এসব পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে এসেছে 'মিশন সেভ বাংলাদেশ'।

দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ 'মিশন সেভ বাংলাদেশ'। এই উদ্যোগে প্রতিদিনই রাজধানীতে খাদ্যপণ্য সহায়তা দেওয়া হচ্ছে। এবার ঢাকার সঙ্গে খাদ্য সহায়তা দেওয়া হলো চট্টগ্রামেও।

বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে ৩৫ জনকে ১০ দিনের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে মিশনের পক্ষ থেকে। সহায়তা হিসেবে তাদের দেওয়া হয় ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি  লবণ, এক কেজি চিড়া, এক প্যাকেট নুডলস, বিস্কুট ও একটি সাবান। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এসব পরিবারে।

খাদ্য সহায়তার পাশাপাশি এদিন সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার আজিমপুর, পলাশী, কাজীবাগ লেইন, লালবাগ রোড, নাজিমুদ্দীন রোড, বকশীবাজার ও চকবাজারে জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়। একই সঙ্গে মিডফোর্ড এলাকায় ২৬টি ফার্মেসি ও মুদি দোকানে সামাজিক দূরত্ব সার্কেল আঁকা হয়েছে।

'মিশন সেভ বাংলাদেশ' এই উদ্যোগে এখন পর্যন্ত তিন হাজারেরে বেশি পরিবার পেয়েছে নিত্যপণ্য সহায়তা।

এ উদ্যোগে এখন পর্যন্ত অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহাজ্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন, চার্টারড ইন্সটিটিউশন অফ লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট এবং শপ-আপ। মিশনের সঙ্গে যুক্ত আছেন ক্রিকেটার সাকিব আল হাসানও।

এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৭৩ লাখ ৪ হাজার ১২টাকা।

ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন- https://samakal.com/MissionSaveBangladeh এ ঠিকানায়।

আরও পড়ুন

×