করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১০
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে সারাদেশে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, গুজব বন্ধে তৎপর রয়েছে র্যাব। সারাদেশে অভিযান চলছে। এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুজব বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজর রাখা হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
