ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ সংক্রান্ত মিডিয়া সেল গঠন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ সংক্রান্ত মিডিয়া সেল গঠন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০৩:৫৭

নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রান্ত তথ্য প্রচার, প্রেস ব্রিফিং, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার, করোনা সংক্রান্ত ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণে পাঁচ সদস্যবিশিষ্ট মিডিয়া সেল গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা জানিয়ে বলা হয়, এই কমিটি মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট হিসেবেও কাজ করবে। খবর বাসসের

অফিস আদেশে জানানো হয়, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান খানকে আহ্বায়ক এবং মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) রীনা পারভীন, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব নীলুফার নাজনীন ও মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট আহমেদ লতিফুল ইসলামকে সদস্য করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

×