লিবিয়ার হত্যাকাণ্ডে গ্রেপ্তার সোহাগের জামিন মেলেনি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৬:১০
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহাগ হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলামের ভার্চুয়াল আদালত বুধবার এ আদেশ দেন।
এ দিন আসামি সোহাগের পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী ইমরুল হাসান। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন।
এর আগে ৮ জুন রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
- বিষয় :
- লিবিয়া