ফাঁসির আসামির পক্ষে মামলা চালাতে আবেদন আহ্বান
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ০২:২৯
কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহী আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। সোমবার আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে প্রধান বিচারপতি আদেশ দিয়েছেন।
আইনজীবীদের আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার বরাবরে নির্ধারিত ফরমে লিখিত আবেদনপত্র আপিল বিভাগের প্রশাসন শাখায় জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
- বিষয় :
- কারাগার
- আপিল
- সুপ্রিম কোর্ট
