ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিইউবিটিতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৫ উদযাপন

বিইউবিটিতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৫ উদযাপন
×

.

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৩৫

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিশ্বব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপন করেছে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি সকাল ৯টা থেকে শুরু হয়। এতে বিইউবিটির অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি তার বক্তব্যে পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে যৌথ দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই ভবিষ্যৎ নির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির ট্রেজারার প্রফেসর ড. আলী আহমেদ। তিনি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান এবং বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের মতো বৈশ্বিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিইউবিটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মুন্সী মাহবুবুর রহমান। তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বিইউবিটির সহায়ক কর্মচারী মো. ইসমাইল হোসেনকে ‘বছরের শ্রেষ্ঠ পরিচ্ছন্নকর্মী’ হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন ক্লাবের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×